Ortho Songbad আর্কাইভ

দিনাজপুরে ট্রাক উল্টে চালক নিহত

দিনাজপুরে ট্রাক উল্টে চালক নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে পণ্য বোঝাই একটি ট্রাক সড়কের পাশে ট্রাক উল্টে চালক নিহত হয়েছে। নিহত চালক শাকিল (৪০) কুষ্টিয়া জেলার মিরপুর থানার তাঁতীবন্দর গ্রামের আশরাফ আলীর ছেলে।

বুধবার (১৬ মার্চ) ভোরের দিকে উপজেলার বাজিতপুর বাজার এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ভোরে উপজেলার বাজিতপুর বাজার মহাসড়কে দিনাজপুর গামী একটি হার্ডবোর্ড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাক চালক ঘটনাস্থলে মারা যান।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার