ছুটিতেও আয়কর ও ভ্যাট অফিস খোলা

ছুটিতেও আয়কর ও ভ্যাট অফিস খোলা
সাধারণ ছুটির সময়ে আয়কর ও ভ্যাটের মাঠপর্যায়ের অফিস এবং সেগুনবাগিচার প্রধান কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২৮ এপ্রিল) সব আয়কর অফিস খোলা রাখার আদেশ জারি করেছে এনবিআর।

আদেশে বলা হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন জরুরি প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের আওতাধীন দফতরগুলো খোলা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআর বলছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সর্তকতামূলক সব ব্যবস্থা সাপেক্ষে আয়কর দফতরগুলো খোলা রাখতে হবে।

এর আগে সোমবার (২৭ এপ্রিল) এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসন অনুবিভাগ জেলা-উপজেলা পর্যায়ে ভ্যাট অফিস খোলা রাখার আদেশ জারি করেছে।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটিতে ১৮টি মন্ত্রণালয় খোলা রাখার আদেশ জারি করে। ওই আদেশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন মাঠপর্যায়ের অফিস খোলা রাখার অনুরোধ জানায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান