Ortho Songbad আর্কাইভ

মঙ্গলবার আগ্রহের র্শীষে এটলাস বাংলাদেশ

মঙ্গলবার আগ্রহের র্শীষে এটলাস বাংলাদেশ
মঙ্গলবার (২২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৭টির বা ৬৮.১৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ারদর বৃদ্ধির র্শীষে উঠে এসেছে এটলাস বাংলাদেশ।

আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২৪ টাকায়। যেখানে সোমবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১১২ টাকা ৮০ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আমরা টেকনোলজির ৯.৮৯ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৬ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬.৭৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬.৫০ শতাংশ, আসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের ৬.৪৫ শতাংশ, এপেক্স ট্যানারীর ৫.৯৮ শতাংশ, এএমসিএল প্রাণের ৫.৭৪ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৫.৪৭ শতাংশ এবং বিডি ফাইন্যান্সের ৫.২১ শতাংশ দর বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার