হাসপাতাল ভর্তি না নিলে অধিদপ্তরে ফোন করার আহ্বান

হাসপাতাল ভর্তি না নিলে অধিদপ্তরে ফোন করার আহ্বান
করোনা আক্রান্ত কোনো মুমূর্ষু রোগীকে সরকারি বা বেসরকারি হাসপাতাল ভর্তি না নিলে তাদের ফোন করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি বা বেসরকারি হাসপাতালগুলোকে এ নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

এতে বলা হয়, 'সরকারি বা বেসরকারি হাসপাতালে কোনো মুমূর্ষু কভিড-১৯ রোগে আক্রান্ত বলে যদি সন্দেহ হয় এবং কোনো কারণে যদি তাকে উক্ত হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হয়, সে ক্ষেত্রে উক্ত রোগীকে অপেক্ষমাণ রেখে স্বাস্থ্য অধিদপ্তরের কভিড-১৯ সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের নিম্নোক্ত চারটি নম্বরের যে কোনোটিতে ফোন করে উক্ত রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ পরামর্শ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। নিয়ন্ত্রণ কক্ষ থেকে উক্ত রোগীর ভর্তি বা চিকিৎসা বিষয়ে করণীয় সমন্বয় করা হবে'।

এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সম্মতি দিয়েছেন বলেও উল্লেখ করা হয়।

নম্বরগুলো হলো- ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা