ব্রাহ্মণবাড়িয়ার ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক চাপায় মো. সালাহউদ্দিন (৪৮) নামে প্রথমিক স্কুলের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
রোববার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের শ্যামবাড়ি ভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাহউদ্দিন একই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানান, সকালে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন সালাহউদ্দিন। পথিমধ্যে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সালাহউদ্দিনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।