দর বৃদ্ধির কারণ জানে না ওয়াইম্যাক্স

দর বৃদ্ধির কারণ জানে না ওয়াইম্যাক্স
বিনা কারণেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্সের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি সিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ২৪ মার্চ জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ৭ মার্চ কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৬.৯০ টাকায়। আর ২৪ মার্চ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২১.১০ টাকায়। অর্থাৎ ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ২৫ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন