২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, বেড়েছে নতুন আক্রান্ত

২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, বেড়েছে নতুন আক্রান্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত রোগী শনাক্ত মানুষের সংখ্যা বেড়েছে এবং মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। দেশে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৭১ জন। এর মধ্য দিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৮ হাজার ছাড়াল। নতুন করে সুস্থ হয়েছেন ১৪ জন।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার ৫৬৪ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। ৫ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনা সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৭০ জন। মোট শনাক্তের সংখ্যা ৮ হাজার ২৩৮। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩ জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগের দিন ৪ হাজার ৯৬৫ জনের করোনা পরীক্ষা করা হয়।

সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছ ৭০ হাজার ২৩৯ জনকে। নতুন করে সুস্থ হয়েছেন ১৪ জন। সব মিলিয়ে সুস্থ ১৭৪ জন। তবে বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য নেই। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো