র‍্যাংগসের প্রতিষ্ঠাতা পরিচালক আমানউল্লাহ চৌধুরীর ইন্তেকাল

র‍্যাংগসের প্রতিষ্ঠাতা পরিচালক আমানউল্লাহ চৌধুরীর ইন্তেকাল
দেশের অন্যতম স্বনামধন্য শিল্প পরিবার র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে তিনি ইন্তেকাল করেন।

শুক্রবার (১ মে) বেলা সাড়ে এগারটার দিকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদসহ র‌্যাংগস পরিবারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পেশাদারীত্ব ও বলিষ্ঠ নেতৃত্ব র‌্যাংগস গ্রুপের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত।

র‌্যাংগস ও র‌্যাংকন পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর দোয়াপ্রার্থী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি