Ortho Songbad আর্কাইভ

শাইনপুকুর সিরামিকের ক্রেডিট রেটিং প্রকাশ

শাইনপুকুর সিরামিকের ক্রেডিট রেটিং প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত শাইন পুকুর সিরামিকের ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) রেটিংস অনুযায়ী শাইনপুকুর সিরামিকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০১৮ থেকে ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার