Ortho Songbad আর্কাইভ

আগামীকাল স্পট মার্কেটে লেনদেন চালু ৬ কোম্পানির

আগামীকাল স্পট মার্কেটে লেনদেন চালু ৬ কোম্পানির
পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির শেয়ার লেনদেন সোমবার (০৪ এপ্রিল) থেকে স্পট মার্কেটে চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো : ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, রবি আজিয়াটা, শাহজালাল ইসলামী ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

কোম্পানিগুলোর শেয়ার লেনদেন ৪ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত স্পট মার্কেটে হবে। আর স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে ৬ এপ্রিল কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার