সৌদিতে করোনায় মৃত্যু ৭, নতুন শনাক্ত ১৩৪৪

সৌদিতে করোনায় মৃত্যু ৭, নতুন শনাক্ত ১৩৪৪
করোনাভাইরাসের সংক্রমণ সৌদি আরবে প্রতিনিয়ত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুনভাবে আক্রান্ত হয়েছেন ১৩৪৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪০৯৭।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাতজন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাজধানী রিয়াদে ২৮২ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্ব মুসলিমদের দ্বিতীয় পবিত্র স্থান মদিনা মুনাওরায় ২৩৭ জন।

এছাড়া মক্কায় ২০৭, জুবাইলে ১৭১ এবং জেদ্দায় ১২৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না