রিয়ালে যোগ দেওয়ার ব্যাপারে মুখ খুললেন এমবাপ্পে!
কিলিয়ান এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদ যেন এক বিন্দুতে কোনভাবেই মিলিত হতে পারছে না। দীর্ঘদিনের গুঞ্জন যেন শেষ হতে চাচ্ছে না। চলতি মৌসুম শুরুর আগেই গুঞ্জন উঠেছিল রিয়ালে পাড়ি জমাচ্ছেন এমবাপ্পে। কিন্তু শেষ পর্যন্ত সে গুঞ্জন আর সত্যি হয়নি।
চলতি বছরের জুনে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ হবে। তবে গত ১ জানুয়ারি থেকেই নতুন কোনো দলের সঙ্গে চুক্তি সেরে ফেলতে কোন বাধা নেই এই ফরাসী ফুটবলারের। কিন্তু এখনো নতুন ক্লাব বা রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেননি এই ফরোয়ার্ড। বরং এর আগে বেশ কয়েকবার বলতে শোনা যায়, পিএসজিতে বেশ ভালোই আছেন তিনি।
গতকাল লিগ ওয়ানে লরিয়ের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। জোড়া গোল এবং তিন অ্যাসিস্ট করে দুর্দান্ত এ জয়ে বড় ভূমিকা রাখেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে নিজের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি, “ক্যারিয়ারে নতুন করে কিছু ভাবার বিষয় পেয়েছি। আমি আগেও বলেছি, এটা আমার জন্যে সহজ সিদ্ধান্ত নয়। আমার কাছের মানুষগুলোর সাথে আলোচনা করে সেরা সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেরা সিদ্ধান্তটা নিতেই আমি কিছুটা সময় নিচ্ছি। যদি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলতাম তবে সেটা অবশ্যই আমি ঘোষণা করতাম। পিএসজিতে থাকা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই। ”
চলতি মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলে ৩৮ ম্যাচে ২৮ গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড।