টুইটারের ৯ দশমিক ২ শতাংশ কিনলেন এলন মাস্ক
টুইটারের ৯ দশমিক ২ শতাংশ কিনে নিয়েছেন টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। এ খবর ছড়িয়ে পড়ার পর প্রতিষ্ঠানটির শেয়ারদর ২৫ শতাংশ বেড়ে গিয়েছে। ফক্স বিজনেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৯ দশমিক ২ শতাংশ কেনায় এখন টুইটারের ৭৩ দশমিক ৫ মিলিয়ন শেয়ার নিয়ন্ত্রণ করছেন এলন মাস্ক।
এর আগে টুইটারের 'বাকস্বাধীনতা' পলিসি নিয়ে সমালোচনা করেছিলেন মাস্ক। নিজের আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খোলার ভাবনা রয়েছে, টুইট করেই জানিয়েছিলেন তিনি। এবার সেই টুইটারেরই উল্লেখযোগ্য শেয়ার তার পকেটে।