‘আইরনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে’ আরাফাতের কো-স্পন্সর বাংলাদেশ ফাইন্যান্স

‘আইরনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে’ আরাফাতের কো-স্পন্সর বাংলাদেশ ফাইন্যান্স
‘আইরনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী সামছুজ্জামান আরাফাতকে কো-স্পন্সর করেছে - ননব্যাংকিং ফাইন্যান্সিশিয়াল ইনস্টিটিউশন, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।

আগামী ৭ মে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট জর্জে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বাংলদেশকে প্রতিনিধিত্ব করবেন আরাফাত। বিশ্ব অ্যাথলেটের ওই প্রতিযোগীতায় আরাফাত ইতোমধ্যে কোয়ালিফাই রাউন্ড অতিক্রম করেছেন। বেশ কয়েকটি ধাপ অতিক্রম শেষে চ্যাম্পিয়নশিপের সেই অনুষ্ঠানে আরাফাত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সকেও রিপ্রেন্ট করবে যা ইতিহাস হয়ে থাকবে বলে জানান দেশের গর্ব আরাফাত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে আরাফাতের হাতে স্পন্সরশিপের রেপ্লিকা চেক তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ।

আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের যে কোন ইতিহাসের অংশ হতে পারা গর্বের ও আনন্দের। বাংলাদেশ ফাইন্যান্স বরাবরই বাংলাদেশের সমৃদ্ধি আর প্রবৃদ্ধির সাথে অংশীদার হতে চায় বলেই আরাফাতের জন্য ভালোবাসার হাত বাড়িয়েছে। আরাফাত আর বাংলাদেশের সফলতা মানে বাংলাদেশ ফাইন্যান্সের সফলতা বলেও জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি