এসএমই মার্কেটের সার্কিট ব্রেকার ২০% থেকে পরিবর্তন করে ১০%

এসএমই মার্কেটের সার্কিট ব্রেকার ২০% থেকে পরিবর্তন করে ১০%
এসএমই মার্কেটের কোম্পানিগুলোর শেয়ার দর উঠা-নামা করার সীমা বা সার্কিট ব্রেকার ২০% থেকে পরিবর্তন করে ১০% করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই নির্দেশনা জারি করেছে। আগের ২০% সার্কিট ব্রেকারকে পরিবর্তন করে ১০% করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী কার্যদিবস থেকে এসএমই মার্কেটের শেয়ারগুলো আগের দিনের ক্লোজিং প্রাইসের উপরে ভিত্তি করে একদিনে সর্বোচ্চ ১০% বাড়তে বা কমতে পারবে।

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও পুঁজিবাজারের উন্নয়নে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিএসইসি। আগামী কার্যদিবস থেকেই এটি কার্যকর করতে দেশের ঊভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন