জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০ টাকা
রমজানে বাংলাদেশে ফিতরার হার নির্ধারণ করেছে ‘জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি’। এ বছর জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা। গত বছরও সর্বোচ্চ ফিতরা ছিল ২ হাজার ৩১০ টাকা, সর্বনিম্ন ফিতরা ছিল ৭০ টাকা।
শনিবার (৯ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই হার নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।