পিই রেশিও কমেছে ১.৫৪%

পিই রেশিও কমেছে ১.৫৪%
শেষ সপ্তাহে (৩-৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমে এসেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ২৪ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৩৯ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও  ছিল ১৫ দশমিক ৬৩ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও পর্যালোচনায় দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ২২.৪ পয়েন্ট, সিরামিকস খাত ২৯.৮ পয়েন্ট, প্রকৌশল খাতে ২২ পয়েন্ট, আর্থিক খাতে ১৯.১ পয়েন্ট, খাদ্য খাতে ২৪ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১১.৮ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৮.৫ পয়েন্ট, আইটি খাতে ২৬.২ পয়েন্ট, পাট খাতে ৩০৫ পয়েন্ট, বিবিধ খাতে ১২ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৭.৬ পয়েন্ট, কাগজ খাতে ৩৮.৫ পয়েন্ট, ওষুধ খাতে ১৬.৭ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১৮ পয়েন্ট, ট্যানারি খাতে ৫৫ দশমিক ৭ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৭.২ পয়েন্ট, বস্ত্র খাতে ১৭.৪ পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতে ৫৯ দশমিক ৭ পয়েন্ট অবস্থান করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন