ডিএসই’র সাপ্তাহিক আগ্রহের শীর্ষে জেএমআই হসপিটাল

ডিএসই’র সাপ্তাহিক আগ্রহের শীর্ষে জেএমআই হসপিটাল
বিদায়ী সপ্তাহে (৩-৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৫.৩০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৩.৩০ টাকা বা ৬০.৪৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.৯০ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৭.৭৮ শতাংশ, বিকন ফার্মার ৭.২৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.৮০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৫.৪০ শতাংশ, লাফার্জহোলসিমের ৫.২০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৫.১৬ শতাংশ, সী পার্লের ৪.৭০ শতাংশ এবং বিবিএস কেবলসের ৪.৪০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন