রাত ৯ টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ইমরান খান

রাত ৯ টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের অধিবেশন চলছে। দেশটির জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত আটটায় অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে।


এরই মধ্যে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান রাত নয়টায় (বাংলাদেশ সময় রাত ১০ টা) মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।


খবরে বলা হয়েছে, অনাস্থা প্রস্তাবের ভোটকে ঘিরে দেশটীড় পার্লামেন্টের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ।


ইমরানকে ক্ষমতা থেকে হটাতে দেশটির ৩৪২ আসনের পার্লামেন্টের মধ্যে ১৭২ জনের সমর্থনের প্রয়োজন বিরোধীদের। জিও নিউজ বলছে, এই মুহুর্তে বিরোধীদের ১৯৯ জন এমপির সমর্থন আছে। অন্যদিকে ইমরান খানের পক্ষে আছে ১৪২ এমপির সমর্থন।






বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দেন বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না