রাজধানীতে অর্ধশতাধিক ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীতে অর্ধশতাধিক ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১১ এপ্রিল) দিনে ও রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, রমনা, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, পল্টন, মতিঝিল, শাহবাগ ও ওয়ারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের ৫৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত অর্থ, চাঁদা উত্তোলনের রশিদ বই, বিপুল পরিমাণ মোবাইল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‍্যাব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা