পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে আফ্রিদির টুইট

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে আফ্রিদির টুইট
অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্বের চেয়ার ছাড়লেন ইমরান খান। তার জায়গায় দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহবাজ শরিফ।

আর দেশটির নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। এ অলরাউন্ডার টুইটারে লিখেছেন “পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে অভিনন্দন।”

ক্রিকেট মাঠ মাতানো আফ্রিদি উর্দুতে আরও লেখেন, “আশা করছি যে, পাকিস্তানকে এ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে তিনি তার দক্ষতা দিয়ে উত্তরণ ঘটাতে সক্ষম হবেন।”

গতকাল (সোমবার) ইমরান সরকার বিরোধী জোটকে হারিয়ে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনের সময় ইমরানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগের ঘোষণা দিয়ে পার্লামেন্ট ত্যাগ করেন। শাহবাজ পার্লামেন্টে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো