দিল্লি ক্যাপিটালস কিনেছে, জানতেন না ফিজ

দিল্লি ক্যাপিটালস কিনেছে, জানতেন না ফিজ
সেই ২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএলে ডাক পেয়েই নিজের জাত চিনিয়েছেন। তারপর থেকে বরাবরই দলগুলোর আগ্রহর কেন্দ্রবিন্দুতে ছিলো মোস্তাফিজ। ফলে পাঁচ আসরে চারটি ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়িয়েছেন এই ক্রিকেটার।

সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে আইপিএল যাত্রা শুরু। নিজের প্রথম আইপিএলেই দলকে এনে দেন শিরোপা। হন প্রথম বিদেশি হিসেবে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি টাইগার কাটার মাস্টারকে। ২০১৭ সালে হায়দরাবাদ তাকে ধরে রাখে, ২০১৮-তে কেনে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২১ আইপিএলে মোস্তাফিজকে ১ কোটি রুপিতে লুফে নেয় আরেক দল রাজস্থান রয়্যালস।

এবার নিলামে টাইগার পেসারকে দুই কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। তবে মোস্তাফিজ জানালেন, আইপিএলের নিলামের সময়টায় তিনি আর সবার মতো টিভিতে চোখ রাখতে পারেননি। এমনকি দিল্লি যে তাকে কিনেছে, সেটাও শুনেছেন আরেকজনের মুখ থেকে।

দিল্লির অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। যেখানে নতুন দলে নাম লেখানো নিয়ে বাঁহাতি এই পেসার বলেন, ‘অকশনের (নিলাম) ওই সময় আমি দেখিনি। বিপিএলে আমাদের খেলা চলছিল ওই সময়। আমাদের দল ব্যাটিং করছিল, আমি ডাকআউটে ছিলাম। তখন একজন আমাকে বলে যে, ফিজ তুই দিল্লি ক্যাপিটালসে। এর আগে ৩টি দলে খেলেছি, এবার নতুন আরেকটি দলে ভালো লাগছে।’

আইপিএলে এবার অভিজ্ঞতা কেমন? মোস্তাফিজ বলেন, ‘অভিজ্ঞতা বলতে এখানে অনেকের সঙ্গে আমি কমবেশি খেলাধুলা করেছি। একসঙ্গে না খেললেও প্রতিপক্ষ দলে ছিল এমন, কিংবা আইপিএলের শেষ মৌসুমে চেতন সাকারিয়া ছিল, ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুই বছর খেলেছি। সবমিলিয়ে ভালো অভিজ্ঞতা।’

এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই শিকার করেন ৩ উইকেট।  পরের দুই ম্যাচে উইকেট না পেলেও ইকোনমিকাল বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার মূল দায়িত্বটা পালন করেছেন মোস্তাফিজই। ফলে তার পারফরম্যান্সে কোচ, সতীর্থরাও বেশ খুশি।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো