নিউইয়র্কে গোলাগুলি, আহত ১৩

নিউইয়র্কে গোলাগুলি, আহত ১৩

নিউইয়র্কের ব্রুকলিনের একটি পাতাল রেল স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯টা ৪২ মিনিটে এ ঘটনা ঘটে। ব্রুকলিন শহরের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানায়, সানসেট পার্কের ৩৬ নাম্বার স্ট্রিট স্টেশনে ধোঁয়ার খবর পেয়ে তারা যান। ওইখানে যেয়ে তারা একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। এবং ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরক উদ্ধার করা হয়।


ব্রুকলিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অন্তত ১৩ জন ব্যক্তিকে আহত অবস্থায় তারা উদ্ধার করেছেন। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না