কথা দিয়ে কথা রাখেনি ইউক্রেন : পুতিন

কথা দিয়ে কথা রাখেনি ইউক্রেন : পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার জনসম্মুখে যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তিনি দাবি করেছেন, তুরস্কে শান্তি আলোচনায় ইউক্রেন রাশিয়ার যেসব দাবির  বিষয়ে একমত হয়েছিল ও মেনে নেওয়ার কথা দিয়েছিল সেই কথা এখন তারা ঘুরিয়ে দিয়েছে। পুতিনের দাবি কথা দিয়ে কথা রাখেনি ইউক্রেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে ও নিরাপত্তার নিশ্চয়তার অজুহাত দেখিয়ে শান্তি আলোচনা থেকে সরে গেছে ইউক্রেন। তিনি জানান, ইউক্রেনের মত পরিবর্তনের কারণে তাদের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর্যায়ে আছে।

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর্যায়ে আছে, পুতিনের এমন কথার অর্থ বেশ বড়ই। তিনি এর মাধ্যমে বুঝিয়েছেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ সহসাই থামছে না। এই যুদ্ধের ব্যপ্তি আরও দীর্ঘ ও লম্বা হবে।

এদিকে পুতিন তার বক্তব্যে জানান, রাশিয়া ইউক্রেনে মহৎ উদ্দেশ নিয়ে গেছে। তারা দোনবাসের সাধারণ মানুষদের সহায়তা করতে গেছেন। তাদের উদ্দেশ্য মহৎ হওয়ায় এই অভিযানে রাশিয়াই সফলতা পাবে।

এ ব্যাপারে পুতিন বলেন, আমাদের লক্ষ্য হলো যেসব লক্ষ্য ঠিক করেছি সেগুলো অর্জন করা, ক্ষয়ক্ষতি কমানো। আর আমরা শান্তভাবে অভিযান চালিয়ে যাব, যেভাবে আমাদের জেনারেল স্টাফ পরিকল্পনা সাজিয়েছেন সে পরিকল্পনা অনুযায়ী আগাব।

পুতিন আরও দাবি করেন, পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়ার কোনো ক্ষতি করতে পারেনি।

সূত্র: রয়টার্স

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না