বিপিডিবি থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে সামিট পাওয়ার

বিপিডিবি থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে সামিট পাওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে আনু্ষ্ঠানিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ২ বছরের জন্য “নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট” ভিত্তিতে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে। সামিট পাওয়ারের ১০২ মেগাওয়াট এইচএফও নারায়ণগঞ্জ (মদনগঞ্জ) পাওয়ার প্লান্ট থেকে বিপিডিবি বিদ্যুৎ কিনবে।

এর আগে কোম্পানিটি বিপিডিবি থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছিল।

কোম্পানিটি আরও জানায়, বিপিডিবি থেকে আনুষ্ঠানিকভাবে পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ বাড়ানোর নির্দেশ পেয়েছে। পাওয়ার প্লান্টে গত ২৪ মার্চ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

গত বছরের ১ এপ্রিল থেকে পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সামিট পাওয়ার আগামী ২ বছরের জন্য আবার পিপিএ চুক্তি সই করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন