খারকিভে পাঁচ শতাধিক নাগরিক নিহত

খারকিভে পাঁচ শতাধিক নাগরিক নিহত
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৫০৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার শহরটির গভর্নর ওলেগ সিনেগুবভ এ দাবি করেছেন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। এর অবস্থান রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। শহরটিতে রুশ বাহিনীর অভিযান শুরুর আগে ১৫ লাখ মানুষের বসবাস ছিল। রুশ বাহিনীর চলমান অভিযানে খারকিভ ছিল খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক টেলিগ্রাম পোস্টে খারকিভের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরেন শহরটির গভর্নর ওলেগ সিনেগুবভ। তিনি দাবি করেন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫০৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে ২৪ জন শিশু।

টেলিগ্রাম পোস্টে ওলেগ সিনেগুবভ লিখেছেন, ‘তারা নির্দোষ বেসামরিক জনগোষ্ঠী। কোনো রকমের প্রাণহানির জন্য আমরা তাদের (রাশিয়া) ক্ষমা করব না।’

এদিন ওলেগ আরও বলেছেন, বৃহস্পতিবার খারকিভজুড়ে ৩৪টি রকেট ও গোলা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে একজন নিহত ও আটজন আহত হয়েছে।

ইতিমধ্যে খারকিভ শহরের কর্তৃপক্ষ বলেছে, তারা বিভিন্ন জায়গা থেকে মাইন অপসারণে কাজ করছে। এই মাইনগুলো উড়োজাহাজ থেকে ফেলা হয়েছে বলে দাবি তাদের। মাইন সরানোর সময়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: এএফপি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না