ঢাকা-হায়দ্রাবাদ রুটে সরাসরি ফ্লাইট চালু

ঢাকা-হায়দ্রাবাদ রুটে সরাসরি ফ্লাইট চালু
ঢাকা থেকে ভারতের হায়দ্রাবাদে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করেছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো।
প্রাথমিকভাবে সোম ও শনিবার সাপ্তাহিক দু’টি করে ফ্লাইট পরিচালনা করবে ইন্ডিগো।

সোমবার বিকেল পৌনে ৫টায় এই রুটের উদ্বোধনী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। উদ্বোধনী ফ্লাইটে ১৪২ জন যাত্রী হায়দরাবাদে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ রুটে রাউন্ড ট্রিপের ভাড়া পড়বে ২৬ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে। ইন্ডিগো ঢাকা-চেন্নাই রুটে সপ্তাহে দু’টি, ঢাকা-দিল্লী রুটে সপ্তাহে তিনটি এবং ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার