Ortho Songbad আর্কাইভ

জমি ক্রয় করবে ড্যাফোডিল কম্পিউটার্স

জমি ক্রয় করবে ড্যাফোডিল কম্পিউটার্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স স্কুল ভবনের জন্য ১৩.২০ ডেসিমেল জমি কিনবে। কোম্পানিটির জমি কিনতে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ ৪৪ কোটি ২২ লাখ ২ হাজার ৫০০ টাকা ব্যায় হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি রাজধানীর উত্তরায় রূপায়ন সিটিতে স্কুল ভবনের জন্য কমন প্লেগ্রাউন্ডসহ ৮ তলা বিশিষ্ট ৩৪ হাজার ৯ স্কয়ার ফিট জমি কিনবে।

এই জমি ড্যাফোডিল কম্পিউটার্স ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের স্থায়ী ক্যাম্পাস হিসাবে ব্যাবহার করা হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার