ইউক্রেনীয় সেনারা সুযোগের অপব্যবহার করেছে, দাবি রাশিয়ার
মারিউপোলের আজভস্টাল স্টিল কারখানা থেকে অবরুদ্ধ প্রায় ১০০ বেসামরিক নাগরিককে রোববার বের করে নিয়ে যাওয়া হয়। আর তাদের বহনকারী বাস আজভস্টাল ছাড়া মাত্র সেখানে ফের হামলা শুরু করে রুশ বাহিনী। কেন প্রায় সঙ্গে সঙ্গেই আজভস্টালে আবার রাশিয়া হামলা শুরু করে তার কারণ জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যখন বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য রাশিয়া গোলাবর্ষণ বন্ধ করে তখন সেই সুযোগ কাজে লাগিয়ে গুলি করার অবস্থানে পজিশন নেয় ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার দাবি তারা সুযোগের অপব্যবহার করে।
আর এ কারণে গুলি করার অবস্থানগুলো গুড়িয়ে দিতে সঙ্গে সঙ্গে তারা হামলা শুরু করে। এ ব্যাপারে মঙ্গলবার বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজভ ও ইউক্রেনীয় সেনারা যারা স্টিল কারখানায় অবস্থান করছে, সুযোগটি কাজে লাগায়। তারা বেসমেন্ট থেকে বেরিয়ে আসে এবং ফ্যাক্টরি ও আশেপাশে গুলি করার পজিশন নেয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এখন রাশিয়ার সেনাবাহিনী এবং দোনেৎস্ক রিপাবলিকের সেনারা কামান ও বিমান ব্যবহার করছে, গুলি করার সেসব পজিশন ধ্বংস করতে।