Ortho Songbad আর্কাইভ

ন্যাশনাল হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ

ন্যাশনাল হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৭২ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৩৯ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার