Ortho Songbad আর্কাইভ

ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ থাকবে আগামীকাল

ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ থাকবে আগামীকাল
আগামীকাল (১৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে পুঁজিবাজার বন্ধ থাকবে। এদিন দুই পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না।

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এদিন সরকারি সাধারণ ছুটি থাকবে। এ কারণে দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা ও পুঁজিবাজার বন্ধ থাকবে।

আগামী সোমবার (১৬ মে) থেকে যথারীতি সব অফিস খোলা থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার