দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
সোমবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৪৩টির বা ৯১.২২ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এস আলম কোল্ড রোল্ড। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৩০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এস আলম কোল্ড রোল্ড ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগের কার্যদিবস রোববার এস আলম কোল্ড রোল্ডের শেয়ার দর ছিল ৩১ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৩৪ টাকা ৫০ পয়সায়।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মাইড্যাস ফাইন্যান্সের ৯.৭৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৯.৬৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৯.৫২ শতাংশ, আরএসআরএম স্টিলের ৯.২৫ শতাংশ, এপোলো ইস্পাতের ৯.২১ শতাংশ, এমবি ফার্মার ৮.৬৯ শতাংশ, ফাইন ফুডসের ৮.১২ শতাংশ, সাইনপুকুর সিরামিকসের ৮.০৩ শতাংশ এবং জেএমআই হসপিটালের ৭.৬০ শতাংশ দর বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন