Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে

দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানি দুইটির আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বে-লিজিংয়ের ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত হিসাব বছরের ও প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

অন্যদিকে ইউনিয়ন ইন্স্যুরেন্সের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার