Ortho Songbad আর্কাইভ

মূল্য সংবেদনশীল তথ্য নেই এস.আলমের

মূল্য সংবেদনশীল তথ্য নেই এস.আলমের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি এস.আলমের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২৪ মে নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১১ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৪ টাকা ৪০ পয়সা। ২৩ মে কোম্পানিটির শেয়ার দর ৩৪ টাকা ৫০ পয়সা উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

মুল সাইট থেকে

পুজিবাজার