ফেসবুকের শেয়ারের দাম একদিনে কমেছে ৮ শতাংশ

ফেসবুকের শেয়ারের দাম একদিনে কমেছে ৮ শতাংশ
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফরমের শেয়ারে বড় দরপতন হয়েছে। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের দাম কমেছে প্রায় ৮ শতাংশ। খবর সিএনবিসির।

মেটার এই দরপতন নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও নাসডাকের সূচক পতনে বড় ভূমিকা রেখেছে। মঙ্গলবার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বড় দর পতন হয়েছে। যদিও মূল্যসূচকের অবস্থা ছিল মিশ্র।

এদিন নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের এসঅ্যান্ডপি ৫০০ সূচক এক শতাংশের মতো (০.৮৭%) কমেছে। ডাওজোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ দিনের শুরুতে ২ শতাংশের বেশি কমে যায়। তবে শেষ বেলায় সূচকটির ভাল পুনরুদ্ধার হয় এবং আগের দিনের চেয়ে সামান্য উপরে (০.২%) এসে স্থির হয়।

এদিন প্রযুক্তি কোম্পানি সংশ্লিষ্ট মূল্যসূচক নাসডাক কম্পোজিট ইনডেক্স ২ শতাংশের বেশি (২.৩৭%) কমে যায়। যে ১০টি কোম্পানি এতে প্রধান ভূমিকা রাখে তার একটি হচ্ছে মেটা প্ল্যাটফরম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না