Ortho Songbad আর্কাইভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে বৃহস্পতিবার (২৬ মে) স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ব্যাংক, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ও প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৯ মে , রোববার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে, সোমবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার