Ortho Songbad আর্কাইভ

শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ১১ বছর পূর্তি উদযাপন করেছে। বুধবার (২৫ মে) মতিঝিলে প্রধান কার্যালয়ে দোয়া মাহ্ফিল এবং কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ, পরিচালক জনাব আক্কাচ উদ্দিন মোল্লা ও খন্দকার সাকিব আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, নাসিম সেকান্দার ও মোঃ নাজিমউদ্দৌলা, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান মোঃ সামছুদ্দোহা, ব্যাংকের কোম্পানী সচিব মোঃ আবুল বাশার, সিএফও মোঃ জাফর ছাদেক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের সিইও মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার