Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইউসিবি’র পুনঃঅর্থায়ন বিষয়ক চুক্তি সই

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইউসিবি’র পুনঃঅর্থায়ন বিষয়ক চুক্তি সই
কুটির, মাইক্রো এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্দেশ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনঃঅর্থায়ন বিষয়ক চুক্তির বিষয় হল ‘সাপোর্টিং পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রোজেক্ট (এসপিসিএসএসইসিপি)’। এর চুক্তির আওতায় ইউসিবি দেশের কুটির,মাইক্রো ও ক্ষুদ্র উদোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদান করবে।

ইউসিবি’র পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যাংকটির নির্বাহী পরিচালক মিস নুরুন্ নাহার উক্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো.নাসের,এডিবি-এর মি.ডংডং জাং, বাংলাদেশ ব্যাংকের জিএম ও এসএমইএসপিডি জাকের হোসেন,ইউসিবি’র এসএমই প্রধান মো.মহসিনুর রহমান প্রমুখ।

মুল সাইট থেকে

পুজিবাজার