Ortho Songbad আর্কাইভ

রাজশাহীতে এলকো ক্যাবলসের বিক্রয় কেন্দ্র উদ্বোধন

রাজশাহীতে এলকো ক্যাবলসের বিক্রয় কেন্দ্র উদ্বোধন
এলকো ওয়্যারস এন্ড ক্যাবলস লিমিটেডের রাজশাহী বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী ইলেক্ট্রিক্যাল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন খাঁ চাঁন।

বুধবার (২৫ মে) এলকো ওয়্যারস এন্ড ক্যাবলস লিমিটেডের এই শাখাটির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এলকো ওয়্যারস এন্ড ক্যাবলস লিমিটেডের পরিচালক (অর্থ) মো. গোলাম মোর্শেদ রাসেল, এক্সিকিউটিভ ডাইরেক্টর সাফকাত শহীদ মোহাম্মফ খৈয়াম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিজিএম শেখ আব্দুল হাফিজসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া রাজশাহী জেলা ইলেক্ট্রিক মালিক সমতির সাবেক সাধারন সম্পাদক মো. গোলাম রাব্বানীসহ অত্র এলাকার স্বনামধন্য ব্যবসায়ীবৃন্দ ও অন্যান্য গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার