মার্কেন্টাইল ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (১ জুন ২০২২) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে নতুন ৭টি কার্ড সেবা উদ্বোধন করেন।

সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বিগত বছরে ব্যাংকের উল্লেখযোগ্য অর্জনসমূহ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারী পরবর্তী আর্থিক দুর্যোগের মধ্যেও পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের কারণে মার্কেন্টাইল ব্যাংক তার মজবুত অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। নতুন শিল্প গঠন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা আগামীতেও অব্যাহত থাকবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে গত বছরের সাফল্য ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, চলতি বছর শ্রেণী বিন্যাসিত ঋণ আদায়ে জোর পদক্ষেপ নেওয়া হবে। একইসাথে নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে কৃষি ও এসএমই খাতকে প্রাধান্য দেয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে নতুন নতুন শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট স্থাপন অব্যাহত থাকবে। গ্রাহকদের চাহিদার বাস্তবায়নে ডিজিটাল ব্যাংকিং সেবা আরো ব্যাপক ও বিস্তৃত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি