আন্তঃব্যাংক দলগত দাবা প্রতিযোগিতায় জনতা ব্যাংক চ্যাম্পিয়ন

আন্তঃব্যাংক দলগত দাবা প্রতিযোগিতায় জনতা ব্যাংক চ্যাম্পিয়ন
বাংলাদেশ দাবা ফেডারেশ আয়োজিত আন্তঃব্যাংক দলগত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে জনতা ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (৩১/০৫/২২) বাংলাদেশ দাবা ফেডারেশন হতে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহনের পর দলটি ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান এবং এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদের সাথে সাক্ষাত করে।

জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনের নেতৃত্বে সিনিয়র অফিসার মিহির লাল দাস, অফিসার আনিসুর রহমান ও অফিসার মোঃ মুনিরুল ইসলাম প্রতিযোগিতায় অংশ নেন।

দলটির সমন্বয়ক ছিলেন উপমহাব্যবস্থাপক মীর্জা মোঃ আব্দুল বাছেত। জনতা ব্যাংক ৭ খেলায় ১৩ পয়েন্ট অর্জন করে প্রতিপক্ষ সোনালী ব্যাংক লিমিটেডকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি