রিংশাইন টেক্সটাইল কিনবে ইউনিয়ন গ্রুপ

রিংশাইন টেক্সটাইল কিনবে ইউনিয়ন গ্রুপ
২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিংশাইন টেক্সটাইলকে কিনে নিচ্ছে দেশের অন্যতম শিল্প গ্রুপ ইউনিয়ন। রিংশাইন টেক্সটাইলকে অধিগ্রহণ করার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আগ্রহ প্রকাশ করেছে গ্রুপটি।

গত ১৮ মে ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সই করা একটি চিঠি বিএসইসিতে জমা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএসইসি বন্ধ হওয়া ও রুগ্ন কোম্পানিগুলো চালু করার জন্য কাজ করছে। রিংশাইন এক সময় বন্ধ ছিলো। নতুন পর্ষদ গঠন করার পর ৩০ শতাংশ ক্যাপাসিটিতে চলছে। এটিকে শতভাগ ক্যাপাসিটিতে নিয়ে যেতে চায় নিয়ন্ত্রক সংস্থাটি।

উল্লেখ্য, টেক্সটাইল, মোবাইল ফোন, এভিয়েশন, রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতেই ইউনিয়ন গ্রুপের বিনিয়োগ রয়েছে। গ্রুপটি বিশ্বব্যাপী সোয়েটার শিল্পে বিপুল পরিমান সুতা সরবরাহ করে থাকে। বর্তমানে গ্রুপটিতে আট হাজার লোকের কর্মসংস্থান রয়েছে।

অন্যদিকে, রিংশাইন টেক্সটাইলের বর্তমানে মোট শেয়ারের ৩১ দশমিক ৫৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কছে। বাকী শেয়ারের মধ্যে ১৬ দশমিক ২৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূণ্য ৫ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ৫২ দশমিক ১৮ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন