দশে দশ বিমা খাত, শীর্ষ গেইনার পাইওনিয়ার

দশে দশ বিমা খাত, শীর্ষ গেইনার পাইওনিয়ার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদিন দর বৃদ্ধি তালিকার শীর্ষ দশে থাকা সবগুলোই ছিল বিমা খাতের কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৬ জুন) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে ছিল পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৪১৯ বারে ৯ লাখ ২০ হাজার ৭২৩টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আর তালিকার তৃতীয় স্থানে থাকা গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৩০ পয়সা বা ৯.৯২ শতাংশ।

দরবৃদ্ধি তালিকার শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স,প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন