চার উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা

চার উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং মেহেরপুর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব উপজেলায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে ইসি।

সোমবার (৬ জুন) নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-১) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের ওসমানীনগর উপজেলা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বর্ণিত তফসিলে সিলেটের বাইরে মেহেরপুর উপজেলা সদরের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৮ জুন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৩০ জুন। প্রার্থিতা প্রত্যাহারের দিন ৭ জুলাই এবং ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সিলেটের ওসমানীনগরে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং শ্রীমঙ্গলে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার এবং মেহেরপুর সদরে রিটানিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন জেলা নির্বাচন অফিসার। এসব উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা