ব্লু-ওয়েলথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

ব্লু-ওয়েলথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
বে-মেয়াদি ‘ব্লু-ওয়েলথ ফাস্ট ব্যালেন্স ফান্ড (ওপেন-ইন্ড)-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফান্ডটির আকার ধরা হয়েছে ২৫ কোটি টাকা।

বুধবার (৮ জুন) বিএসইসির ৮২৬তম কমিশন সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাসের অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ কোটি টাকার মধ্যে ‘ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড’ ফান্ডটির প্রাথমিক আকারের ১০ শতাংশ (আড়াই কোটি টাকা) প্রদান করেছে। বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ‘ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড’।

ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন