বীমা খাতকে সম্পূর্ণ অটোমেশন করার উদ্যোগ

বীমা খাতকে সম্পূর্ণ অটোমেশন করার উদ্যোগ
বীমা দাবি আদায়ে বিড়ম্বনা মুক্ত করার লক্ষ্যে বীমা খাতকে সম্পূর্ণ অটোমেশন করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন বীমা চালু ও বীমা দাবি আদায় বিড়ম্বনা মুক্ত করার মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃত্বায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এ কথা বলেছেন।

তিনি বলেন, দারিদ্র বিমোচনে শস্য বীমা, গবাদিপশু বীমা ও সরকারী কর্মচারী এবং সাধারন মানুষের জন্য স্বাস্থ্য বীমা চালুর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে শস্য বীমা চালু ও এর ব্যাপক প্রসারের জন্য সরকার উৎসাহ প্রদান করেছে।

অর্থমন্ত্রী বলেন, বীমা সেবাকে জনবান্ধব ও আপদ মোকাবেলার হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া বীমার আওতা বৃদ্ধির মাধ্যমে আর্থিক অন্তর্ভূক্তি জোরদারকরণ ও জাতীয় সঞ্চয়ে অবদান রাখার ব্যবস্থা করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ