সিলেটে ট্রাকচাপায় নিহত ৩

সিলেটে ট্রাকচাপায় নিহত ৩
সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩ নং গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মহানগরের শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মুহরির ছেলে আজিম (১৬), খাদিমপাড়ার পিরেরবাজার পুরান বাড়ির আব্দুল আহাদের ছেলে জাছিম আহমদ (১৬) ও টিলাগড়ের সুবেদুর রহমান মুন্নার ছেলে ফাহিম (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১ জন, হাসপাতালে নেওয়ার পথে ১ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরবর্তীতে আরও দুইজন মারা যান। বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট