সাত জুলাইয়ের মধ্যে পোশাক কর্মীদের বেতন-বোনাস দেওয়ার নির্দেশ

সাত জুলাইয়ের মধ্যে পোশাক কর্মীদের বেতন-বোনাস দেওয়ার নির্দেশ
সাত জুলাইয়ের মধ্যে গার্মেন্টসসহ সব সেক্টরের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

রোববার শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিমন্ত্রী বিবৃতিতে বলেন, ‘গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ব, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সব খাতের শ্রমিকদের ঈদুল আজহার বোনাস, জুন মাসের বেতন এবং যদি কোনো শ্রমিকের কোনো মাসের বেতন-ভাতা বকেয়া থাকে তাও ঈদের ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যেই মালিকরা প্রদান করবেন।’

বিবৃতিতে বলা হয়, সভায় সিদ্ধান্ত হয় ঈদের ছুটি সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে মালিকরা শ্রমিকদের ছুটি দেবেন। তবে জরুরি রপ্তানির প্রয়োজনে শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ছুটি সুবিধামতো প্রদান করতে পারবেন।

প্রতিমন্ত্রী সবাই যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য মালিক-শ্রমিক সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা