ইউরোপে রপ্তানি প্রসারে চেষ্টা চালাতে হবে: স্পিকার

ইউরোপে রপ্তানি প্রসারে চেষ্টা চালাতে হবে: স্পিকার
ইউরোপীয় ইউনিয়নের (ইউই) দেশসমূহে রপ্তানি বাণিজ্যের অধিকতর প্রসারে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ব্রাসেলস ও ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি।

সোমবার (০৪ জুলাই) স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎকালে তারা কোভিডকালীন বৈশ্বিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, আমদানি-রপ্তানি, জিএসপি সুবিধাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, কভিড মহামারিকালীন বৈশ্বিক দুরাবস্থার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ পদক্ষেপের কারণে বাংলাদেশে সকলের খাদ্য নিরাপত্তা ও জীবনযাপন নিশ্চিত হয়েছে।

তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে।
এ সময় বাংলাদেশের চলমান উন্নয়ন বিশ্ব দরবারে প্রশংসনীয় উল্লেখ করে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, ইইউভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা