ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেল ৯১ শতাংশ

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেল ৯১ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ৮ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বাকি ৯১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করেন।

এ বছর ‘ঘ’ ইউনিটে আবেদন করেছিলেন ৭৮ হাজার ২৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭১ হাজার ২৬২ জন। এতে সমন্বিতভাবে পাস করেছেন ৬১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান থেকে পাস করেছে ৪৮১১, ব্যবসায় শিক্ষা থেকে ১০০৫ জন এবং মানবিক থেকে পাস করেছে ২৯৫ জন। যা মোট শিক্ষার্থীর ৮ দশমিক ৫৮ শতাংশ। বাকি ৯১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে গতবার পাসের হার ছিল ৯.৮৭ শতাংশ। এবার এই ইউনিটের মাধ্যমে ১৩৩৬ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। এর আগে গত ১১ জুন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো